ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আবাসন
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তরুণ উদ্যোক্তা প্রবাসী মো. শাকিব উদ্দিনের ব্যবসায়িক সাফল্য 

ইকবাল হোসেন
জানুয়ারি ১৫, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মো. শাকিব উদ্দিন ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ পেয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি দুবাইয়ে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছেন। এই ফলশ্রুতিতে বাংলাদেশেও দুবাইয়ের মডেলে আবাসন খাতে কিছু প্রজেক্ট করতে যাচ্ছে বলে জানা গেছে ।

 

উল্লেখ্য যে, দুবাই সরকার তার ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ, আর্থিক অবদান এবং স্থায়ী কর্মকাণ্ড বিবেচনায় তাকে এই দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা প্রদান করে। গোল্ডেন ভিসাধারীরা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত আরব আমিরাতে বসবাস, কাজ ও বিনিয়োগের সুযোগ পান।

 

শাকিব উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান আমিরাতে দ্রুত প্রসার লাভ করেছে। স্থানীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন তিনি।

 

ব্যবসার পাশাপাশি শাকিব উদ্দিন বাংলাদেশি অনেক কর্মীকে তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। দুবাইয়ে দীর্ঘদিনের সুনাম ও সাফল্যের ভিত্তিতে পাওয়া এই গোল্ডেন ভিসা শাকিব উদ্দিনের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।